📰 ই-পেপার
ব্রেকিং
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিনে রোমাঞ্চকর লড়াইয়ের হাতছানি রুশ মন্ত্রীর উপস্থিতি নিয়ে বিতর্কে বাতিল জি২০ সম্মেলনের ‘ফ্যামিলি ফটো’ হরমুজ প্রণালীতে জ্বলন্ত ট্যাঙ্কার থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান ফিলিস্তিনে সৈন্যদের ওপর হামলার অভিযোগে বসতবাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল কক্সবাজারের ইনানীতে চার দিন ধরে জ্বলছে ভূগর্ভস্থ গ্যাসের আগুন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিনে রোমাঞ্চকর লড়াইয়ের হাতছানি রুশ মন্ত্রীর উপস্থিতি নিয়ে বিতর্কে বাতিল জি২০ সম্মেলনের ‘ফ্যামিলি ফটো’ হরমুজ প্রণালীতে জ্বলন্ত ট্যাঙ্কার থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান ফিলিস্তিনে সৈন্যদের ওপর হামলার অভিযোগে বসতবাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল কক্সবাজারের ইনানীতে চার দিন ধরে জ্বলছে ভূগর্ভস্থ গ্যাসের আগুন
খেলাধুলা

এমবাপ্পের বিদ্রূপাত্মক মন্তব্য নিয়ে ধোঁয়াশায় চীনের নেটদুনিয়া

October 30, 2026

Spread the love

এমবাপ্পের বিদ্রূপাত্মক মন্তব্য নিয়ে ধোঁয়াশায় চীনের নেটদুনিয়া

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের একটি পুরনো মিমকে কেন্দ্র করে চীনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটি সাক্ষাৎকারে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের অবয়ব সম্বলিত মিম নিয়ে এমবাপ্পের মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই সেখানে তোলপাড় শুরু হয়। এর জেরে চীনে রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্র্যান্ড নিজেদের সরিয়ে নিয়েছে এবং লা লিগার সম্প্রচারও বন্ধ রাখা হয়েছে। এমবাপ্পে ও তার ক্লাব রিয়াল মাদ্রিদ ক্ষমা চাইলেও ক্ষোভ যেন থামছে না। তবে বিস্ময়কর ব্যাপার হলো, চীনের সাধারণ জনগণের একটি বড় অংশ এখনো জানেন না ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটির কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে মূল বিষয়টি সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা এ বিষয়ে প্রশ্ন তুললেও সরাসরি মাও সে-তুংয়ের নাম উচ্চারণ করছেন না। বরং তারা সংকেত, রূপক বা ঝাপসা ছবি ব্যবহার করে নিজেদের কৌতূহল মেটানোর চেষ্টা করছেন। এমনকি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এআই চ্যাটবটগুলোর পক্ষ থেকেও ঘটনার কারণ হিসেবে কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করা হয়নি। ফলে ক্ষোভের কারণটি অজানা রেখেই যেন এক রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে চীনের অনলাইন জগতে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —