কুর্মিটোলা গলফ ক্লাবে সম্পন্ন নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ টুর্নামেন্ট

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে পর্দা নামল ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর। গত রবিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে এমন প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশের গলফ খেলার প্রসারে এই টুর্নামেন্ট ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টটিতে বিভিন্ন বিভাগে বিজয়ীরা তাদের নৈপুণ্যের স্বাক্ষর রেখেছেন। এর মধ্যে এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার, কমোডর এ কে এম আফজাল হোসেন রানারআপ, মিসেস হাইজং উম লেডিস উইনার এবং আকিব আরাফাত খান ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হওয়ার গৌরব অর্জন করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, গলফারদের পরিবার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো


