📰 ই-পেপার
ব্রেকিং
শাদাব খানের বীরত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয় পর্তুগালের আবাসন সংকটবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান: আটক ৩০ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাঠে নামছে ১৪ লাখ খুদে অ্যাথলেট ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্যারিসে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তকে পাঠানো হলো মানসিক পর্যবেক্ষণে শাদাব খানের বীরত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয় পর্তুগালের আবাসন সংকটবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান: আটক ৩০ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাঠে নামছে ১৪ লাখ খুদে অ্যাথলেট ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্যারিসে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তকে পাঠানো হলো মানসিক পর্যবেক্ষণে
খেলাধুলা

ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

October 25, 2026

Spread the love

ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপকে ঋণখেলাপি না করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে শিল্পগ্রুপটিকে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্গঠন ও পুনঃ তফসিলের সুবিধা দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঋণদাতা বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

মূলত সিটি গ্রুপের ব্যবসা যাতে বন্ধ না হয়ে যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপটির ২৬ হাজার কোটি টাকার ঋণ খেলাপি না করার নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। সেই সময়সীমা শেষ হওয়ায় কিছু ব্যাংক ঋণটিকে খেলাপি হিসেবে চিহ্নিত করেছিল। তবে ব্যাংকগুলো এখন গ্রুপটিকে সহায়তায় আগ্রহী। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঋণদাতা ব্যাংকগুলোর সমন্বয়ে একটি জোট গঠন করে শিল্পগ্রুপটিকে প্রয়োজনীয় মূলধন জোগান দেওয়া হবে। সব পক্ষই চায়, গ্রুপটি যেন তাদের অতীত সুনাম ও স্বাভাবিক ব্যবসায়িক ধারায় ফিরে আসতে পারে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —