চীনের বির্তকের জেরে এমবাপ্পের রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচারে নিষেধাজ্ঞা

মাও সে-তুংকে নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এই মন্তব্য চীনের সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়, যার ফলে দেশটির সম্প্রচার মাধ্যমগুলোতে রিয়াল মাদ্রিদের খেলা দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে।
চীনের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান স্পষ্ট করেছে যে, এমবাপ্পের বিতর্কিত মন্তব্যের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত রিয়াল মাদ্রিদের কোনো ম্যাচ সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্তে অটল রয়েছে চীন। ফুটবলের মাঠের বাইরের এই বিতর্কিত ঘটনার জেরে বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের অগণিত চীনা সমর্থকরা তাদের প্রিয় দলের খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
সূত্র: প্রথম আলো
