বিশ্ব ক্রীড়াঙ্গনে বিপণনযোগ্যতার দৌড়ে মেসি-রোনালদোকে পেছনে ফেললেন শুবমান গিল

ক্রীড়া বিশ্বের বাণিজ্যিক পরিমণ্ডলে তারকা ফুটবলারদের দাপট থাকলেও, বিপণনযোগ্যতার নতুন তালিকায় দেখা গেল ভিন্ন চিত্র। স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ জন ক্রীড়াবিদের তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলারদের পেছনে ফেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের তারকা ক্রিকেটার শুবমান গিল। তালিকার ১৩তম অবস্থানে থাকা গিলকে টপকাতে পারেননি রোনালদো (১৪তম), এমবাপ্পে (১৯তম) কিংবা মেসি (২৭তম)। এই তালিকায় জায়গা করে নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন গিল।
স্পোর্টসপ্রো ও নর্থস্টার সলিউশনস গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি এই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ব্র্যান্ড ইকুইটি, জনপ্রিয়তার গতি এবং বাণিজ্যিক সম্ভাবনার মতো সূচকগুলোর ওপর ভিত্তি করে এক হাজারেরও বেশি ক্রীড়াবিদের মধ্য থেকে এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৭টি ভিন্ন মানদণ্ড ও তিন হাজারের বেশি বাণিজ্যিক চুক্তির তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই মূল্যায়ন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এই তালিকায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি থাকলেও তারা সেরা পঞ্চাশের বাইরে অবস্থান করছেন।
সূত্র: প্রথম আলো
