📰 ই-পেপার
ব্রেকিং
মালয়েশিয়ান গ্র্যান্ড প্রিক্স জয় করে শিরোপার খুব কাছে মার্কেজ ডাইনি শিকারের নেপথ্যে কি কোনো নিষিদ্ধ বই ছিল? প্রযুক্তির অপপ্রচারে ইতিহাসের পুনরাবৃত্তি দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ক্যানসার জয়ের লড়াইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হিনা-রকি সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা, আহত ৫ নতুন বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সম্মানী প্রদান মালয়েশিয়ান গ্র্যান্ড প্রিক্স জয় করে শিরোপার খুব কাছে মার্কেজ ডাইনি শিকারের নেপথ্যে কি কোনো নিষিদ্ধ বই ছিল? প্রযুক্তির অপপ্রচারে ইতিহাসের পুনরাবৃত্তি দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ক্যানসার জয়ের লড়াইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হিনা-রকি সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা, আহত ৫ নতুন বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সম্মানী প্রদান
জাতীয়

ইভান তুর্গেনেভের ‘মুমু’ নিয়ে গোবিপ্রবি বন্ধুসভার অনলাইন পাঠচক্র

November 1, 2026

Spread the love

ইভান তুর্গেনেভের ‘মুমু’ নিয়ে গোবিপ্রবি বন্ধুসভার অনলাইন পাঠচক্র

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভার আয়োজনে সম্প্রতি রুশ লেখক ইভান তুর্গেনেভের কালজয়ী ছোটগল্প ‘মুমু’ নিয়ে একটি ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যের প্রতি অনুরাগীদের অংশগ্রহণে এই আলোচনায় গল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

গল্পের প্রেক্ষাপট ও মূল চরিত্র গেরাসিমকে কেন্দ্র করে এই পাঠচক্রে আলোচনা করা হয়। গেরাসিম একজন শারীরিক প্রতিবন্ধী, বোবা ও বধির কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ও সরল মনের মানুষ। তাকে গ্রাম থেকে শহরে এক কঠোর ও নিষ্ঠুর জমিদারনির বাড়িতে গৃহভৃত্যের কাজে নিয়ে আসা হয়। সেখানে তার জীবনের এক করুণ অধ্যায়ের সূচনা হয়।

আলোচনায় উঠে আসে, গেরাসিম তাতিয়ানা নামের এক তরুণীর প্রেমে পড়লেও জমিদারনির হঠকারী সিদ্ধান্তের কারণে তাতিয়ানাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করা হয়। মালিকের একগুঁয়েমি আর নিষ্ঠুরতার বেড়াজালে কীভাবে একজন সাধারণ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তা নিয়ে পাঠচক্রে বিস্তারিত আলোচনা করেন অংশগ্রহণকারীরা। সাহিত্যের এই গভীর ও আবেগঘন দিকগুলো বিশ্লেষণ করাই ছিল এই ভার্চ্যুয়াল আয়োজনের মূল উদ্দেশ্য।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —