📰 ই-পেপার
ব্রেকিং
সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক
জাতীয়

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় নেই কক্সবাজার

October 24, 2026

Spread the love

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় নেই কক্সবাজার

আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ তাদের ‘রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর জন্য এশিয়ার সেরা ২০টি সমুদ্রসৈকতের একটি তালিকা প্রকাশ করেছে। পাঠকদের ভোটের ভিত্তিতে তৈরি এই তালিকায় শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের বিভিন্ন সৈকত স্থান পেলেও, বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকত সেরা বিশের তালিকায় জায়গা করে নিতে পারেনি।

তালিকায় ৯৮ দশমিক ৮৪ স্কোর নিয়ে প্রথম স্থান অর্জন করেছে শ্রীলঙ্কার আরুগাম বে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের রাইলে বিচ এবং মালয়েশিয়ার পেরাক দ্বীপের কোরাল বিচ। এই তালিকায় শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভারতের চারটি করে, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার তিনটি করে এবং ফিলিপাইনের দুটি সৈকত স্থান পেয়েছে। মূলত বিশ্বজুড়ে ভ্রমণপিপাসু পাঠকদের মতামতের ওপর ভিত্তি করেই এই র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —