কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় লেখা বইয়ের জন্য ফ্রান্সে নতুন সাহিত্য পুরস্কারের ঘোষণা

ফ্রান্সের তিন উদ্যোক্তা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় রচিত সাহিত্যের মূল্যায়নের জন্য একটি নতুন পুরস্কার চালু করেছেন। ‘প্রি পাসকাল দ্য লিতেরাতুর আইএ’ (Prix Pascal de Littérature IA) নামক এই পুরস্কারটির মাধ্যমে মূলত প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল লেখালেখির প্রবণতাকে স্বীকৃতি দেওয়া হবে। প্রথাগত সাহিত্যের বাইরে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগটি এখন প্রযুক্তিপ্রেমী ও সাহিত্যিক মহলে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।
সাহিত্যিক কর্মকাণ্ডে আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের প্রতিফলন হিসেবেই এই নতুন পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। উদ্যোক্তারা মনে করছেন, এআই ব্যবহারের মাধ্যমে যে ধরনের সৃজনশীল কাজ তৈরি হচ্ছে, তা সাহিত্যের এক নতুন ধারার সূচনা করতে পারে। মূলত নতুন এই উদ্যোগটি লেখক ও প্রযুক্তির মেলবন্ধনের মাধ্যমে সাহিত্যের সংজ্ঞা ও সৃজনশীলতার বিকাশে নতুন কোনো মাত্রা যোগ করবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: প্রথম আলো
