প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইয়েমেনে সেনা পাঠানোর গুঞ্জন নাকচ করল সিরিয়া ঢাকা সেনানিবাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘প্রয়াস’ ঘুরে দেখলেন জুবাইদা রহমান জনতার দ্বারে দ্বারে চেয়ারম্যান পদপ্রার্থী রাজ্জাক মণ্ডল: আওলাইয়ে বইছে নির্বাচনী হাওয়া রাজনৈতিক ফায়দা হাসিলে জামায়াতকে চাপে রাখার কৌশল এনসিপির মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয় হলো বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইয়েমেনে সেনা পাঠানোর গুঞ্জন নাকচ করল সিরিয়া ঢাকা সেনানিবাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘প্রয়াস’ ঘুরে দেখলেন জুবাইদা রহমান জনতার দ্বারে দ্বারে চেয়ারম্যান পদপ্রার্থী রাজ্জাক মণ্ডল: আওলাইয়ে বইছে নির্বাচনী হাওয়া রাজনৈতিক ফায়দা হাসিলে জামায়াতকে চাপে রাখার কৌশল এনসিপির মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয় হলো বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির
জাতীয়

ঢাকা সেনানিবাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘প্রয়াস’ ঘুরে দেখলেন জুবাইদা রহমান

November 9, 2026

Spread the love

ঢাকা সেনানিবাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘প্রয়াস’ ঘুরে দেখলেন জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান সোমবার ঢাকা সেনানিবাসে অবস্থিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করেছেন। পরিদর্শনের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিন তাকে দেশজুড়ে পরিচালিত এই প্রতিষ্ঠানের শিক্ষা, চিকিৎসা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। জুবাইদা রহমান প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের মূলধারার সমাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে তিনি মন্তব্য করেন। জুবাইদা রহমান প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে যথাযথ যত্ন ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং কোনো শিশু যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে তার সফর শেষ হয়।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —