প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও মানি লন্ডারিংয়ে বিপর্যস্ত দেশের অর্থনৈতিক কাঠামো জাপানে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক মনজুরুল হক নড়াইলের বেন্দারচর গ্রামে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনের ঠাঁই সংশোধনাগারে হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২ প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও মানি লন্ডারিংয়ে বিপর্যস্ত দেশের অর্থনৈতিক কাঠামো জাপানে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক মনজুরুল হক নড়াইলের বেন্দারচর গ্রামে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনের ঠাঁই সংশোধনাগারে হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২
জাতীয়

তিন দশকের এইচএসসি ফলাফল: পাসের হারে কেন বারবার এমন অস্থিরতা?

October 30, 2026

Spread the love

তিন দশকের এইচএসসি ফলাফল: পাসের হারে কেন বারবার এমন অস্থিরতা?

আগামীকাল ৩১ অক্টোবর প্রকাশিত হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। পরীক্ষার চূড়ান্ত এই ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এখন কৌতুহল, গত কয়েক বছরের মতো এবারও কি পাসের হারে বড় কোনো পরিবর্তন দেখা যাবে? গত ৩৬ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় পাসের হার কখনোই স্থিতিশীল ছিল না। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে পাসের হার ২৫ শতাংশের নিচে নেমে যাওয়ার নজির যেমন রয়েছে, তেমনি করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে শতভাগ পাসের হারও দেখা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল পাসের হারের পরিসংখ্যান দিয়ে সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে বিচার করা সম্ভব নয়। পাঠ্যসূচির পরিধি, প্রশ্নের কাঠামোর পরিবর্তন, উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতির মতো বিষয়গুলো ফলাফলের ওপর ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে গত দুই বছরে নীতিগত পরিবর্তনের কারণে পাসের হারে যে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে, তা নিয়ে শিক্ষাবিদদের মধ্যে আলোচনা চলছে। এখন দেখার বিষয়, গত বছরের তুলনায় এবারের ফলাফলে পাসের হার ঘুরে দাঁড়ায়, নাকি নিম্নমুখী ধারা অব্যাহত থাকে। উল্লেখ্য, এ বছর ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

সূত্র: প্রথম আলো