প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
আল্পসের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটক সংখ্যা সীমিত করার পরিকল্পনা শামোনির মেয়রের জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনে নবীজির ছয়টি বিশেষ নির্দেশনা প্রান্তিক অবস্থা থেকে মূলধারার রাজনীতিতে স্পেনের ভক্স পার্টির উত্থান স্কুল মাঠের তুখোড় ফুটবলার যেভাবে পরিচিতি পেলেন ‘সুইডেন আসলাম’ নামে দুই দশক ধরে লোকচক্ষুর আড়ালে প্রথম বাংলাদেশি বিশ্বসুন্দরী প্রতিযোগী আল্পসের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পর্যটক সংখ্যা সীমিত করার পরিকল্পনা শামোনির মেয়রের জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনে নবীজির ছয়টি বিশেষ নির্দেশনা প্রান্তিক অবস্থা থেকে মূলধারার রাজনীতিতে স্পেনের ভক্স পার্টির উত্থান স্কুল মাঠের তুখোড় ফুটবলার যেভাবে পরিচিতি পেলেন ‘সুইডেন আসলাম’ নামে দুই দশক ধরে লোকচক্ষুর আড়ালে প্রথম বাংলাদেশি বিশ্বসুন্দরী প্রতিযোগী
জাতীয়

নতুন নেতৃত্বে শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন: ঘোষিত হলো ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি

October 29, 2026

Spread the love

নতুন নেতৃত্বে শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন: ঘোষিত হলো ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (এসবিএ) নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী এক বছরের (নভেম্বর ২০২৬ – নভেম্বর ২০২৭) জন্য দায়িত্বপ্রাপ্ত এই কমিটি গত বুধবার শ্রীমঙ্গলের বিজিবি সীমান্ত স্পন্দন ক্যানটিনে আয়োজিত এক সাধারণ সভায় গঠন করা হয়। সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এবং নিবন্ধিত ব্যান্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় নতুন নেতৃত্বের নাম ঘোষণার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রিতম দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে সুজন দেবের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া সহসভাপতি পদে উত্তম দেব ও দেবজ্যোতি দত্ত শাওন, সহসাধারণ সম্পাদক হিসেবে সৌমিক শেখর রায় সাম্য, সাংগঠনিক সম্পাদক হেলন আমসে, কোষাধ্যক্ষ অনন্ত চক্রবর্তী, প্রচার সম্পাদক আবেলসন পথাম এবং সহপ্রচার সম্পাদক হিসেবে রবিনসন মনোর দায়িত্ব গ্রহণ করেছেন। কমিটির অবশিষ্ট শূন্য পদগুলো পরবর্তীতে যোগ্য সদস্যদের মধ্য থেকে পূরণ করা হবে বলে জানানো হয়েছে।

সভার মূল আলোচনার কেন্দ্রে ছিল সংগঠনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। শিল্পীদের জন্য নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি এবং অডিটোরিয়ামে গ্রিনরুমের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতের প্রসার ঘটাতে এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সূত্র: প্রথম আলো