📰 ই-পেপার
ব্রেকিং
জাতীয়

নতুন ফটোশুটে আভিজাত্যের অনন্য প্রদর্শনীতে প্রীতি জিনতা

October 28, 2026

Spread the love

নতুন ফটোশুটে আভিজাত্যের অনন্য প্রদর্শনীতে প্রীতি জিনতা

জনপ্রিয় বলিউড তারকা প্রীতি জিনতা সম্প্রতি তার নতুন ফটোশুটের মাধ্যমে ফ্যাশন জগতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। লোঅফিশিয়াল আরবের সাম্প্রতিক প্রচ্ছদ ও বিশেষ আয়োজনের জন্য অভিনেত্রী তিনটি ভিন্ন রূপে ধরা দিয়েছেন। তার এই প্রতিটি সাজই দর্শকদের মাঝে এক নতুন নান্দনিকতার আবেশ তৈরি করেছে।

এই ফটোশুটের বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রীর ব্যক্তিগত ব্র্যান্ড ‘জাকার্তি’-এর অভিজাত সব গয়না। নিজের সংগ্রহে থাকা বিলাসবহুল অলঙ্কারে নিজেকে সাজিয়ে প্রীতি তার সাবলীল এবং মার্জিত ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলেছেন। তার এই গয়নাগুলোর নকশা ও উপস্থাপন সাজসজ্জায় যোগ করেছে রাজকীয় আভিজাত্য। প্রীতির এই নতুন লুক সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —