নিউইয়র্কে সব্যসাচীর দিওয়ালি পার্টিতে মাসাবার নজরকাড়া বাঙালি লুক

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত এক জমকালো দিওয়ালি অনুষ্ঠানে ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তার সাজপোশাক ফ্যাশন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাঙালি ঐতিহ্যের চিরচেনা লাল পাড় সাদা শাড়ির আদলে তৈরি তার এই বিশেষ পোশাকটি ছিল এক দারুণ ফিউশন। কোরা কটনের করসেটের সঙ্গে সাটিন-অরগাঞ্জার ড্রপিং দিয়ে তৈরি পোশাকটির পিঠে পানপাতার চমৎকার নকশা এবং রাইনস্টোনের কাজ নজর কেড়েছে সবার। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আমেজ শেষ হতে না হতেই মাসাবার এই ঐতিহ্যবাহী ও আধুনিকতার সংমিশ্রণ এক ভিন্ন মাত্রার আভিজাত্য ফুটিয়ে তুলেছে।
এই লুকের সঙ্গে মাসাবা বেছে নিয়েছিলেন আম্রপালি জুয়েলারি ও হাউস অব মাসাবার যৌথ উদ্যোগে তৈরি ১৮ ক্যারেট সোনার অ্যান্টিক ফিনিশড নেকপিস। কানের সোনার টপ ও বাউটির সাথে চুল বেঁধে করা খোপায় তাকে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। এছাড়া সব্যসাচী মুখার্জির ডিজাইনের একটি বিশেষ ক্লাচ ব্যাগ পুরো সাজে পূর্ণতা এনেছে। ফ্যাশন বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহ্যের সঙ্গে আধুনিক কাটের এমন মেলবন্ধন মাসাবার নিজস্ব স্টাইলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
