নেদারল্যান্ডসের বাড়ির সামনে কেন ঝোলানো থাকে স্কুলব্যাগ?

নেদারল্যান্ডসে ভ্রমণের সময় জুন মাসে স্থানীয় আবাসিক এলাকাগুলোতে নজর পড়লে যে কারো কৌতূহল হওয়া স্বাভাবিক। এখানকার বাড়িগুলোর সামনে পতাকাদণ্ডে জাতীয় পতাকার পাশাপাশি ঝুলন্ত স্কুলব্যাগ এক অদ্ভুত দৃশ্যের অবতারণা করে। পর্যটকদের কাছে বিষয়টি বেশ রহস্যময় মনে হলেও এটি মূলত ডাচ সংস্কৃতির একটি বিশেষ মুহূর্তের বহিঃপ্রকাশ।
মূলত দেশটির শিক্ষার্থীদের স্কুলজীবন শেষ হওয়ার সাফল্য উদযাপনের অংশ হিসেবেই এই প্রথা পালন করা হয়। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা তাদের অর্জিত সাফল্য ও আনন্দের প্রতীক হিসেবে বাড়ির বাইরে ব্যাগ ঝুলিয়ে রাখে। এটি পরিবার ও প্রতিবেশীদের কাছে শিক্ষার্থীর সফলতার বার্তা পৌঁছে দেয়। ডাচ সমাজে পড়াশোনার সমাপ্তি এবং নতুন জীবনের শুরুর এই আনন্দঘন মুহূর্তটি এভাবেই অত্যন্ত সৃজনশীল ও সংহতির মাধ্যমে পালন করা হয়ে থাকে।
সূত্র: প্রথম আলো
