পিএইচপির পর এবার ইডিকে টুতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি, হুমকির মুখে বিশ্বজুড়ে লাখো সার্ভার

পিএইচপি (PHP)-এর নিরাপত্তা সংক্রান্ত জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার ইডিকে টু (EDK II)-তে গুরুতর ত্রুটি শনাক্ত করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এই ত্রুটির কারণে সার্ভারের অপারেটিং সিস্টেম পুরোপুরি সক্রিয় হওয়ার আগেই ক্ষতিকর বা ম্যালিসিয়াস কোড প্রবেশ করানো সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সিস্টেমের বুট হওয়ার প্রক্রিয়ায় থাকা এই দুর্বলতাটি সাইবার নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই নিরাপত্তা ত্রুটির ফলে বিশ্বজুড়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা লাখ লাখ সার্ভার এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া না হলে এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা সার্ভারের নিয়ন্ত্রণ নিতে পারে। এ ধরনের জটিলতা থেকে সুরক্ষায় সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিরাপত্তা আপডেট বা প্যাচ তৈরির আহ্বান জানানো হয়েছে। নিয়মিত সার্ভার মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
সূত্র: প্রথম আলো
