প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জাতীয়

মহীয়সী নারী সৈয়দা আদিবা হোসেনের জীবন কাহিনী

November 24, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি।

একজন মহীয়সী নারীর জীবন কাহিনী নাম সৈয়দা আদিবা হোসেন। যিনি বহু গুনের গুনে গুণান্বিত।

হাজারো প্রতিকূল পরিবেশে শত ব্যাস্ততা আর স্বামীর সংসার জীবনের পাশাপাশি যে নারী মুহুর্তের মধ্যে মিশে গেলেন কখনো জন দরদী, কখনো শিক্ষানুরাগি, কখনো সমাজ সেবক এবং সর্বোপরি উদীয়মান রাজনৈতিক ব্যক্তি হিসেবে। বাবার আদর্শের প্রতিক হিসেবে যিনি গ্রামীণ সমাজে কিংবা শহরে মানুষের সুখে কিংবা দুঃখে একদম খুব সাধারণ পরিবেশে একদম কাছে চলে যান। একজন সৈয়দা আদিবা হোসেন এরকম আদর্শবান মহিলা হবেন ই বা না কেন, যার বাবার নামঃ ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। যিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, ছিলেন একজন শিল্পপতি, গরীব দুঃখী মেহনতী মানুষের কান্ডারী, বিশিষ্ট শিক্ষানুরাগি, সমাজের গরীব অসহায় মানুষের সব সময়ের বিপদের কান্ডারী। জানামতে যিনি তার জীবনের অধিকাংশ সময় মানুষের কল্যানে ব্যায় করে গেছেন। এমন কোন লোকজন ছিলোনা যে তার নিকট বিপদের কথা বলে খালি হাতে শুন্য হাতে ফিরিয়ে দিয়েছেন।

আজ তারই উত্তরসুরি হিসেবে সৈয়দা আদিবা হোসেনের কল্যানমুলক, উন্নয়ন মুলক কর্মকান্ডে এলাকাবাসী সত্যি গর্বিত। দিন রাত এখান থেকে অখান, গ্রাম থেকে গ্রামান্তর, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাজনীতির পাশাপাশি সমাজ সেবা মুলক কর্মকান্ডে প্রতিনিয়ত ব্যাস্ত। একদম সমাজের খেটে খাওয়া দিনমজুরি মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে চলেছেন। সৈয়দা আদিবা হোসেনের মত নারী সমাজে খুবই বিরল। সৈয়দা আদিবা হোসেনের স্বামী একজন আদর্শবান উচ্চ শিক্ষিত তথা একজন উদীয়মান তরুণ প্রজন্মের আগামী দিনের এক উজ্জ্বল নক্ষত্র এবং উদ্ভাবক-উদ্যোক্তা লোকও বটে। সৈয়দা আদিবা হোসেন তার জীবনে যেভাবে সমাজের চিহ্নিত গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে কথা বলতেছেন, সেবা দিচ্ছেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এতে সমাজের প্রত্যেক শ্রেনী পেশার মানুষের গ্রহণ যোগ্যতা এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে বাবা ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মত চির অম্লান হয়ে থাকবেন এই সমাজে।