প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোচ বার্থউইকের ওপর আস্থা বাড়াল ইংল্যান্ড প্যারিস মাস্টার্সে কার্লোস আলকারাজের জয়রথ, ট্রফি জিতে বছর শেষের টুর্নামেন্টের প্রস্তুতি দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোচ বার্থউইকের ওপর আস্থা বাড়াল ইংল্যান্ড প্যারিস মাস্টার্সে কার্লোস আলকারাজের জয়রথ, ট্রফি জিতে বছর শেষের টুর্নামেন্টের প্রস্তুতি
জাতীয়

মাতৃত্বকালীন ফ্যাশনে কালো আনারকলিতে মোহময়ী সামান্থা রুথ প্রভু

October 25, 2026

Spread the love

মাতৃত্বকালীন ফ্যাশনে কালো আনারকলিতে মোহময়ী সামান্থা রুথ প্রভু

মুম্বাইয়ে নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘দ্য সিক্রেট অ্যালকেমিস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মাতৃত্বকালীন সাজে হাজির হয়ে নজর কেড়েছেন দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু। অনুষ্ঠানে তাকে দেখা গেছে ‘বাণী বাই বাণী ভাটস’-এর নকশা করা একটি আকর্ষণীয় কালো আনারকলি পোশাকে। পোশাকটির আরামদায়ক কাট ও নকশা সামান্থার বেবি বাম্পকে ফুটিয়ে তুলেছে। পোশাকের পুরোটা জুড়ে ছিল সূক্ষ্ম সিকুইনের কাজ, যা তার সাজে আভিজাত্য যোগ করেছে।

এই বিশেষ দিনে সামান্থার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। তিনিও স্ত্রীর পোশাকের সাথে মিল রেখে কালো শার্ট ও জ্যাকেট বেছে নিয়েছিলেন। সাজের পূর্ণতায় সামান্থা পরেছিলেন অ্যান্টিক কালো হীরার গয়না, যার মধ্যে ছিল ফুলের নকশার নেকপিস ও মানানসই দুল। পরিমিত মেকআপ এবং ওয়েবি হেয়ারস্টাইলে তাকে বেশ সতেজ ও প্রাণবন্ত দেখাচ্ছিল। ২৩ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —