মাস্টহেড পিআর-এর নতুন চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

পাবলিক রিলেশনস এজেন্সি মাস্টহেড পিআর-এ নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আশিক ইকবাল। তিনি প্রতিষ্ঠানটির ‘চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার’ হিসেবে নিযুক্ত হয়েছেন। কৌশলগত উন্নয়ন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
পেশাগত ক্যারিয়ারে আশিক ইকবাল বিভিন্ন স্বনামধন্য দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি স্টারকম ওয়ার্ল্ডওয়াইড (পুবলিসিস মিডিয়া), মেটলাইফ, এআইএস এবং সিন্দাবাদ ডটকমের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন) মতো বৃহৎ করপোরেট হাউসে কাজ করার মাধ্যমে তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। সংশ্লিষ্ট খাতে দীর্ঘদিনের এই অভিজ্ঞতা তাকে মাস্টহেড পিআর-এর কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
