শাকিব খানের নতুন নায়িকা পাকিস্তানি তারকা কিনজা হাশমী

ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে শোনা যাচ্ছে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম। নতুন এই চলচ্চিত্রটির নাম ‘মহব্বত’। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয়ের বিষয়ে কিনজার নাম চূড়ান্ত হয়েছে বলে চলচ্চিত্র অঙ্গনের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
শাকিব খানের বিপরীতে এই পাকিস্তানি অভিনেত্রীকে দেখার বিষয়টি নিয়ে বিনোদনপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। ‘মহব্বত’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের পারদ ক্রমশ বাড়ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি, তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের শিল্পীদের এই সমন্বয় দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে পারে।
সূত্র: প্রথম আলো
