📰 ই-পেপার
ব্রেকিং
হুলিয়ান আলভারেজকে দলে টানার চেষ্টায় জরিমানা গুনল বার্সেলোনা চীনের জনসংখ্যায় ভারসাম্যহীনতা: শিশুর তুলনায় প্রবীণের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি ফুটবল ইতিহাসে আর্সেনালের বিপক্ষে ফ্লিটউড টাউনের জয় কতটা বিস্ময়কর? যুক্তরাজ্যের ভ্যাপ নিষেধাজ্ঞা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প হুলিয়ান আলভারেজকে দলে টানার চেষ্টায় জরিমানা গুনল বার্সেলোনা চীনের জনসংখ্যায় ভারসাম্যহীনতা: শিশুর তুলনায় প্রবীণের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি ফুটবল ইতিহাসে আর্সেনালের বিপক্ষে ফ্লিটউড টাউনের জয় কতটা বিস্ময়কর? যুক্তরাজ্যের ভ্যাপ নিষেধাজ্ঞা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় রোধে কঠোর আইনি ব্যবস্থার দাবি হেফাজতে ইসলামের

October 24, 2026

Spread the love

শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় রোধে কঠোর আইনি ব্যবস্থার দাবি হেফাজতে ইসলামের

সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা শিশু নিপীড়নের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনগত—উভয় ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। তবে একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছেন যে, অপরাধের বিচার হতে হবে আইনানুগ প্রক্রিয়ায় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া কর্তৃক জারিকৃত নতুন নির্দেশনা পালনের আহ্বান জানানো হয়েছে। এর আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুরক্ষা কমিটি গঠন, মনিটরিং সেল সক্রিয় করা এবং অভিযোগের তদন্ত সাত কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ বা নিষ্ক্রিয় থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অধিভুক্তি বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনসহ শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংগঠনটির নেতারা।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —