📰 ই-পেপার
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দরে হুতিদের হামলার দাবি

October 26, 2026

Spread the love

সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দরে হুতিদের হামলার দাবি

সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এছাড়া দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার চালানোর কথাও স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। হুতিদের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে অবস্থিত অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলো হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। এই হামলার মাধ্যমে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের আঘাত হানার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে বিদ্রোহী দলটি। তবে সৌদি কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রদান করেনি। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —