সৌদি আরবে আবারও হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ফের বড় ধরনের হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এই হামলা প্রতিহত করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলমান ইয়েমেন সংকটকে কেন্দ্র করে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে।
সূত্র: প্রথম আলো
