📰 ই-পেপার
ব্রেকিং
ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম নতুন নিরাপত্তা বলয় গড়ার লক্ষ্য নিয়ে ইরানে বৈঠক চার দেশের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম নতুন নিরাপত্তা বলয় গড়ার লক্ষ্য নিয়ে ইরানে বৈঠক চার দেশের
জাতীয়

২৯ অক্টোবর প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

October 24, 2026

Spread the love

২৯ অক্টোবর প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে। শনিবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব দিয়েছিল বোর্ডগুলো, যার ভিত্তিতে ২৯ অক্টোবর তারিখটি চূড়ান্ত করা হয়েছে।

গত ২ জুলাই সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিলেন। তবে পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিল। নির্দিষ্ট দিনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —