📰 ই-পেপার
ব্রেকিং
এমবাপ্পের বিদ্রূপাত্মক মন্তব্য নিয়ে ধোঁয়াশায় চীনের নেটদুনিয়া নোয়াখালীর হাতিয়ায় পুলিশের ওপর হামলা, হত্যা মামলার আসামি ছিনতাই কলম্বিয়ার ট্রানজিশনাল জাস্টিস কোর্টের বাজেটে বড় ধরনের কাটছাঁটের পরিকল্পনা, শঙ্কায় ভুক্তভোগীরা কাতারের বিরুদ্ধে পরিকল্পিত বিদ্বেষ ছড়ানোর নেপথ্যে গোপন প্রচার অভিযান ব্রিডার্স কাপ টারফে বাজিমাত করতে প্রস্তুত বে সিটি রোলার এমবাপ্পের বিদ্রূপাত্মক মন্তব্য নিয়ে ধোঁয়াশায় চীনের নেটদুনিয়া নোয়াখালীর হাতিয়ায় পুলিশের ওপর হামলা, হত্যা মামলার আসামি ছিনতাই কলম্বিয়ার ট্রানজিশনাল জাস্টিস কোর্টের বাজেটে বড় ধরনের কাটছাঁটের পরিকল্পনা, শঙ্কায় ভুক্তভোগীরা কাতারের বিরুদ্ধে পরিকল্পিত বিদ্বেষ ছড়ানোর নেপথ্যে গোপন প্রচার অভিযান ব্রিডার্স কাপ টারফে বাজিমাত করতে প্রস্তুত বে সিটি রোলার
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

March 6, 2026

Spread the love

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬মার্চ ) ভোর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক আমিনুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া এলাকার কুলবাড়িয়া গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, দুটি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে একজনকে আটক করা হলেও জব্দ হওয়া কিছু পণ্যের মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —