সারাহ জে মাসের নতুন উপন্যাসের উন্মাদনায় বইপ্রেমীরা

জনপ্রিয় রোমান্টিক ফ্যান্টাসি লেখক সারাহ জে মাসের নতুন বই ‘আ কোর্ট অফ স্প্লিন্টারড হারমনি’ প্রকাশকে কেন্দ্র করে পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বইটির প্রকাশনা উদ্যাপন করতে ইংল্যান্ডের লিমিংটন স্পার ‘দ্য স্পাইসি লাইব্রেরিয়ান’ নামের একটি বইয়ের দোকান বিশেষ মাস্করেড বলের আয়োজন করে। মাত্র ২২০টি টিকিটের জন্য প্রায় ৬ হাজার পাঠক কাড়াকাড়ি শুরু করলে আয়োজকদের ওয়েবসাইট মুহূর্তেই অকেজো হয়ে পড়ে। মাত্র ১৩ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনাটি বইটির ঘিরে থাকা তুমুল চাহিদাকেই স্পষ্ট করে।
দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর এই সিরিজের নতুন কিস্তি আসায় যুক্তরাজ্যের অসংখ্য বইয়ের দোকান সোমবার রাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনেক জায়গায় মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রাখা হয় এবং পাঠকদের জন্য উদযাপনের আয়োজন করা হয়। ‘দ্য স্পাইসি লাইব্রেরিয়ান’ কর্তৃপক্ষ এই মাইলফলক উদ্যাপনের জন্য একটি রাজকীয় প্রাসাদে পার্টির আয়োজন করে। এছাড়া যুক্তরাজ্যের অন্যান্য বিশেষায়িত বইয়ের দোকানগুলোতেও এই লেখকের বইয়ের রেকর্ড পরিমাণ বিক্রির খবর পাওয়া গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
