📰 ই-পেপার
ব্রেকিং
ক্যারিবীয় সফরে ভিন্ন মেজাজে রাজা চার্লস, নাচলেন স্থানীয় সুরের তালে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সংঘর্ষে নিহত ৬৮ কোস্টারিকায় সাড়ে পাঁচ হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন মেগা কারাগারের যাত্রা শুরু মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের মৃত্যু দুর্ঘটনাজনিত বলে নিশ্চিত করল পুলিশ কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব থেকে সরে এল ইউরোপীয় ইউনিয়ন ক্যারিবীয় সফরে ভিন্ন মেজাজে রাজা চার্লস, নাচলেন স্থানীয় সুরের তালে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সংঘর্ষে নিহত ৬৮ কোস্টারিকায় সাড়ে পাঁচ হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন মেগা কারাগারের যাত্রা শুরু মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের মৃত্যু দুর্ঘটনাজনিত বলে নিশ্চিত করল পুলিশ কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব থেকে সরে এল ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক

সারাহ জে মাসের নতুন উপন্যাসের উন্মাদনায় বইপ্রেমীরা

October 28, 2026

Spread the love

সারাহ জে মাসের নতুন উপন্যাসের উন্মাদনায় বইপ্রেমীরা

জনপ্রিয় রোমান্টিক ফ্যান্টাসি লেখক সারাহ জে মাসের নতুন বই ‘আ কোর্ট অফ স্প্লিন্টারড হারমনি’ প্রকাশকে কেন্দ্র করে পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বইটির প্রকাশনা উদ্‌যাপন করতে ইংল্যান্ডের লিমিংটন স্পার ‘দ্য স্পাইসি লাইব্রেরিয়ান’ নামের একটি বইয়ের দোকান বিশেষ মাস্করেড বলের আয়োজন করে। মাত্র ২২০টি টিকিটের জন্য প্রায় ৬ হাজার পাঠক কাড়াকাড়ি শুরু করলে আয়োজকদের ওয়েবসাইট মুহূর্তেই অকেজো হয়ে পড়ে। মাত্র ১৩ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনাটি বইটির ঘিরে থাকা তুমুল চাহিদাকেই স্পষ্ট করে।

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর এই সিরিজের নতুন কিস্তি আসায় যুক্তরাজ্যের অসংখ্য বইয়ের দোকান সোমবার রাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনেক জায়গায় মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রাখা হয় এবং পাঠকদের জন্য উদযাপনের আয়োজন করা হয়। ‘দ্য স্পাইসি লাইব্রেরিয়ান’ কর্তৃপক্ষ এই মাইলফলক উদ্‌যাপনের জন্য একটি রাজকীয় প্রাসাদে পার্টির আয়োজন করে। এছাড়া যুক্তরাজ্যের অন্যান্য বিশেষায়িত বইয়ের দোকানগুলোতেও এই লেখকের বইয়ের রেকর্ড পরিমাণ বিক্রির খবর পাওয়া গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —