শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ গ্রাম হেরদূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.

যশোরে যানজট নিরসনে পদক্ষেপ প্রতিমন্ত্রী অমিতের

Spread the love

বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড হতে ইনস্টিটিউটের মধ্যেদিয়ে এমএম আলী রোড ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।

নতুন এই সড়ক দিয়ে ছোট ছোট যান চলাচল এবং পথচারীরা ব্যবহার করতে পারবেন। ফলে শহরের প্রাণকেন্দ্রের যানজট কিছুটা হলেও লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সড়ক উদ্বোধনকালে বিদ্যুৎ জ্বালানিও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরাবাসী আমাকে সমর্থন দিয়েছে। আমি আশাবাদী যশোরকে নতুনভাবে গড়তে তাদের সমর্থন পাবো।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর শহরে চলাচল সহজ করতে এই বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার। আমাদের কাজ চলমান, ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের অনেক আগেই কাজ শেষ করতে পারবো। বিগত বর্ষা মৌসুমে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী মৌসুমে তার হিংসভাগ লাঘব হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমাদের ভূমিকা চলমান। সমগ্র শহরকে সিসি ক্যামেরার আওতায় আনবো যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top