শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

বাউফলে ৭ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ড. মাসুদ এমপির

Spread the love

বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় জুলাই শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলাবাজারস্থ জামায়াত কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশ নতুন দিকনির্দেশনা পেয়েছে। জাতি তাদের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মহান আল্লাহর কাছে শহীদদের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
তিনি আরও বলেন, আমীরে জামায়াতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি দ্রুত “জুলাই সনদ” জাতীয় সংসদে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ছাত্র-জনতা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক নজরুল, জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, শিবির সভাপতি লিমন হোসাইন, মাওলানা শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শহীদ ইমরান জোমাদ্দারসহ সাতটি শহীদ পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top