📰 ই-পেপার
ব্রেকিং
ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ ডিজিটাল লেনদেন সহজ করতে বাংলালিংকের সাথে ব্র্যাক ব্যাংকের নতুন চুক্তি ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ ডিজিটাল লেনদেন সহজ করতে বাংলালিংকের সাথে ব্র্যাক ব্যাংকের নতুন চুক্তি
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

বাউফলে নগদ টাকাসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

March 23, 2026

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভার কাগুজিপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মাইনুল ইসলাম সুমন (৪০)। রবিবার রাতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল, যা স্থানীয় তরুণ সমাজের জন্য হুমকি হয়ে উঠেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তার বাবার নাম মোঃ মালেক হাওলাদার এবং তার স্থায়ী ঠিকানা বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ড।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —