শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

বাউফলে নগদ টাকাসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভার কাগুজিপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মাইনুল ইসলাম সুমন (৪০)। রবিবার রাতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল, যা স্থানীয় তরুণ সমাজের জন্য হুমকি হয়ে উঠেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তার বাবার নাম মোঃ মালেক হাওলাদার এবং তার স্থায়ী ঠিকানা বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ড।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top