পিএসজির নাটকীয় গোলে পয়েন্ট ভাগাভাগি, চ্যাম্পিয়নস লিগে সংকটে ম্যানসিটি

উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটির নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। ঘরের মাঠ জই স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ রক্ষা হয়নি ইংলিশ জায়ান্টদের। ম্যাচের ৮৫তম মিনিটে খাদিজা শ-এর পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন। মনে হচ্ছিল, দীর্ঘ অপেক্ষার পর ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেতে যাচ্ছে সিটিজেনরা।
তবে খেলার শেষদিকে নাটকীয় মোড় নেয়। এগিয়ে যাওয়ার মাত্র তিন মিনিট পরেই পিএসজির বদলি খেলোয়াড় তারা এলিম্বি গিলবার্ট গোল করে সমতা ফেরান। সিটির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে করা এই গোলটি শেষ পর্যন্ত ড্র নিশ্চিত করে। এই পয়েন্ট হারানোর ফলে গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির পয়েন্ট টেবিলের সেরা চারে টিকে থাকার আশা আরও ক্ষীণ হয়ে পড়েছে। জয়ের এত কাছে এসেও পয়েন্ট হাতছাড়া হওয়ায় হতাশায় ডুবেছে স্বাগতিক দলটি।
সূত্র: দ্য গার্ডিয়ান
