📰 ই-পেপার
ব্রেকিং
ইয়েমেনের এডেন শহরে যুদ্ধের আতঙ্ক: জরুরি প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ নির্বাচনী প্রচারে ফিরছেন ট্রাম্প, ফের শুরু হচ্ছে জনসভা উত্তর কোরিয়ায় পুনরায় কূটনৈতিক কার্যক্রম শুরু করল সুইজারল্যান্ড মাত্র পৌনে তিন বছরেই তবলার জাদুকর, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খুদে স্বরশ্রী সমর্থকদের অসদাচরণে গ্যালারি বন্ধের কঠোর সিদ্ধান্ত নিল বার্সেলোনা ইয়েমেনের এডেন শহরে যুদ্ধের আতঙ্ক: জরুরি প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ নির্বাচনী প্রচারে ফিরছেন ট্রাম্প, ফের শুরু হচ্ছে জনসভা উত্তর কোরিয়ায় পুনরায় কূটনৈতিক কার্যক্রম শুরু করল সুইজারল্যান্ড মাত্র পৌনে তিন বছরেই তবলার জাদুকর, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে খুদে স্বরশ্রী সমর্থকদের অসদাচরণে গ্যালারি বন্ধের কঠোর সিদ্ধান্ত নিল বার্সেলোনা
রাজনীতি

ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

October 30, 2026

Spread the love

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধিঃ


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার উদ্যোগে একটি কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “যত কঠিন সময়ই আসুক না কেন, আমরা তেমনই থাকব, যেমনটি সুদিনে থাকব। জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো থেমে থাকেনি, পিছপা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে।”

​বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এতে ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —