📰 ই-পেপার
ব্রেকিং
জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ইউরোপ, এবার রাস্তায় নামছেন জার্মানি ও ফ্রান্সের বাসিন্দারা প্রথমবারের মতো মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ লিও বিশ্বজুড়ে রাজনীতির ময়দানে সাধারণ মানুষের প্রত্যাবর্তনের ঢেউ পরাজয়ের পর বিভ্রান্তিকর দাবির জেরে হাসির পাত্র ফ্লাভিও বলসোনারো স্পেনের উচ্চগতির ট্রেন ব্যবস্থায় আস্থার সংকট, তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ইউরোপ, এবার রাস্তায় নামছেন জার্মানি ও ফ্রান্সের বাসিন্দারা প্রথমবারের মতো মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ লিও বিশ্বজুড়ে রাজনীতির ময়দানে সাধারণ মানুষের প্রত্যাবর্তনের ঢেউ পরাজয়ের পর বিভ্রান্তিকর দাবির জেরে হাসির পাত্র ফ্লাভিও বলসোনারো স্পেনের উচ্চগতির ট্রেন ব্যবস্থায় আস্থার সংকট, তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর
রাজনীতি

ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

October 30, 2026

Spread the love

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধিঃ


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার উদ্যোগে একটি কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

​বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌরসভার আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “যত কঠিন সময়ই আসুক না কেন, আমরা তেমনই থাকব, যেমনটি সুদিনে থাকব। জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো থেমে থাকেনি, পিছপা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, তাকিয়ে আছে জামায়াতে ইসলামীর দিকে।”

​বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এতে ঝালকাঠি পৌর এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —