শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

Spread the love

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও করণবসত অনপুস্থিত থাকায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আবু বকর সিদ্দিক (রাজন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অত্রপ্রতিষ্ঠানের সভাপতি রহুল আমিন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর বিএনপির আহ্বায়ক হজরত আলী সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি মতিউর রহমান, বানেশ্বর ইউপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ, বানেশ্বর হাট ইজারাদার রাসেল সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ আলী।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top