শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

বাগমারায় প্রশাসনের অ্যাকশন: ৩ ভেকু মেশিন অকেজো!

Spread the love

সমিত রায়, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারায় কৃষি জমির মূল্যবান টপসয়েল (উপরিভাগের মাটি) কাটা এবং অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল মৌজায় অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৬০০ বিঘা কৃষি জমির টপসয়েল কেটে বিক্রির মহোৎসব চলছিল। অভিযানের খবর পেয়ে দুষ্কৃতকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জনস্বার্থে মাটি কাটার কাজে নিয়োজিত ০২টি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ ও ৮ এপ্রিল একই এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি ভেকু মেশিন অকেজো করা হয়েছিল।

একই দিন দুপুরে ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন ও মাটি পরিবহনের সংবাদের ভিত্তিতে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পুকুর খননকারীরা পালিয়ে যায়। পরে অবৈধ খনন কাজে ব্যবহৃত ০১টি ভেকু মেশিন স্পটে অকেজো করা হয়।

বিকালে অভিযান শেষে জানানো হয়, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট দুটি স্পটে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কৃষি জমির উর্বরতা নষ্ট করে টপসয়েল বিক্রি এবং সরকারি অনুমতি ছাড়া পুকুর খনন বন্ধে প্রশাসনের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল ও তেঘরিয়া এলাকায় আজ (১৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পুকুর খননের দায়ে ৩টি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় সচেতন মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top