শিরোনাম :
তানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:ম

পুঠিয়ার ভাল্লুকগাছি উচ্চ বিদ্যালয়ে বিদায়, বরণ ও সহকারী প্রধান শিক্ষকের্ সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

আব্দুল খালেক,দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আতাহার আলীর অবসরজনিত বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাল্লুকগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সোহেল। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাল্লুকগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নাজমুল গনি পিন্টু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।”


এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এসএম নাসির উদ্দিন, জেলা বিএনপির সদস্য মোঃ শামিম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান হাবীব এবং বিএনপি নেতা কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আতাহার আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top