শিরোনাম :
বানেশ্বরে মে দিবসে শ্রমিকদের কণ্ঠে অধিকারহীচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিচাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক কচাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবরাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিআসন্ন বাঘা উপজেলা নির্বাচন: নতুন সমীকরণে আলোসাংবাদিক আরবিএস পাভেলচাঁদাবাজ নাকি ষড়যন্ত্

বাউফলে তরমুজ চাষে লোকসান, রবি ফসলে ফেরার দাবি কৃষকদের

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলে তরমুজ চাষে লোকসানের কারণে প্রান্তিক কৃষকরা বেকার হয়ে পড়ছেন। আগে এসব এলাকায় ডাল, সরিষা, পেঁয়াজ, রসুন, বাদাম ও আলুর মতো রবি ফসল চাষ করে স্বল্প খরচে জীবিকা নির্বাহ করতেন কৃষকরা। স্থানীয় কালাইয়া্ বাজারে এসব পণ্য বিক্রি করে সংসার চলত।
কিন্তু অধিক লাভের আশায় গত কয়েক বছর ধরে তরমুজ চাষে ঝুঁকেন অনেক কৃষক। এতে জমি বড় আকারে একত্র করে বেশি সার ও কীটনাশক ব্যবহার শুরু হয়। শুরুতে লাভ হলেও চলতি মৌসুমে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। ফলে স্থানীয় খাদ্যশস্য উৎপাদন কমে গিয়ে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে।
সচেতন মহল মনে করছে, কৃষি টেকসই রাখতে তরমুজ চাষ নিয়ন্ত্রণ করে পরিবেশবান্ধব রবি ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে। এজন্য সরকারি সহায়তা ও কৃষকদের সংগঠিত করার উদ্যোগ জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top