প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
সাও পাওলোতে ল্যান্ডো নরিসের রোমাঞ্চকর জয় ও মার্সিডিজের শিরোপা জয় সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে ল্যান্ডো নরিসের দুর্দান্ত জয়, মার্সিডিজের কনস্ট্রাক্টরস শিরোপা নিশ্চিত মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার সাও পাওলোতে ল্যান্ডো নরিসের রোমাঞ্চকর জয় ও মার্সিডিজের শিরোপা জয় সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে ল্যান্ডো নরিসের দুর্দান্ত জয়, মার্সিডিজের কনস্ট্রাক্টরস শিরোপা নিশ্চিত মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার
নিউজ

পুঠিয়ায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, গরু-ছাগলসহ ব্যাপক ক্ষতি

April 26, 2026

Spread the love

মেহেদী হাসান,পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রহিদুলের পরিবার গরুর গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনা টের পেয়ে রহিদুল ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে অল্প সময়ের মধ্যেই আগুনে পুরো বসতবাড়ি পুড়ে যায়।

এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু, তিনটি ছাগল, ঘরে মজুত পেঁয়াজ এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —