শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

পুঠিয়ায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, গরু-ছাগলসহ ব্যাপক ক্ষতি

Spread the love

মেহেদী হাসান,পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রহিদুলের পরিবার গরুর গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনা টের পেয়ে রহিদুল ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে অল্প সময়ের মধ্যেই আগুনে পুরো বসতবাড়ি পুড়ে যায়।

এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু, তিনটি ছাগল, ঘরে মজুত পেঁয়াজ এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top