📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এগিয়ে নিতে হবে ফ্যাশনশিল্প নতুন মোড়কে মোহাম্মদ আলীর জীবনগাথা: অ্যামাজনের ‘দ্য গ্রেটেস্ট’ কি দর্শকদের নতুন কিছু দিতে পেরেছে? যুক্তরাষ্ট্রের মিশিগানে ইতিহাস গড়ে সিনেটর নির্বাচিত হলেন আব্দুল আল-সায়েদ মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় ইসরায়েলই প্রধান হুমকি, মনে করেন ৯৭ শতাংশ সিরীয় ওয়েস্ট হ্যামের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন স্কট পার্কার দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এগিয়ে নিতে হবে ফ্যাশনশিল্প নতুন মোড়কে মোহাম্মদ আলীর জীবনগাথা: অ্যামাজনের ‘দ্য গ্রেটেস্ট’ কি দর্শকদের নতুন কিছু দিতে পেরেছে? যুক্তরাষ্ট্রের মিশিগানে ইতিহাস গড়ে সিনেটর নির্বাচিত হলেন আব্দুল আল-সায়েদ মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় ইসরায়েলই প্রধান হুমকি, মনে করেন ৯৭ শতাংশ সিরীয় ওয়েস্ট হ্যামের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন স্কট পার্কার
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, প্রতিকার চেয়ে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

November 3, 2026

Spread the love

ওমর আলী, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকায় পৈত্রিক সম্পত্তি জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে ভাড়াটিয়াদের বিরুদ্ধে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সম্পত্তি বুঝিয়ে না দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন মালিকপক্ষের ওয়ারিশরা। এ ঘটনায় সম্পত্তি দখলমুক্ত করে ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, উপশহরের এ/২০৩, সেক্টর-১-এর বাড়িটি ২০২৩ সালের ১ নভেম্বর সকল ওয়ারিশের সম্মতিতে ‘কালাই হাউজ’ নামে তিন বছরের জন্য ভাড়া দেওয়া হয়। বাড়িটি ভাড়াটিয়া হিসেবে গ্রহণ করেন জাহাঙ্গীর ও বাবু। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ অক্টোবর ভাড়ার মেয়াদ শেষ হয়।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়ারা বাড়িটির ওয়ারিশদের অংশ দখলে রেখে তা বুঝিয়ে দিচ্ছেন না। এতে নিজেদের পৈত্রিক সম্পত্তি ভোগদখল ও ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাহাঙ্গীর ও বাবু দাবি করেছেন, তিন বোনের সম্পত্তির অংশ ৩৯ লাখ টাকা মূল্যে কেনার বিষয়ে সমঝোতা হয়। এ জন্য তাঁরা ১০ লাখ টাকা দিয়ে জমি বায়নানামা করেছেন। পরবর্তী সময়ে সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা করেননি বলে তাঁদের অভিযোগ। তাঁদের দাবি, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এদিকে, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওয়ারিশরা তাঁদের সম্পত্তি দখলমুক্ত করে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ পদক্ষেপ ও কার্যকর সমাধানের প্রত্যাশা করছেন উভয় পক্ষ।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —