শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ গ্রাম হেরদূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.

মেধাবীদের হাত ধরেই আলোকিত হবে শ্যামপুর: USAS-এর ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

সজল মাহমুদ, রাজশাহী: “USAS We One” স্লোগানকে ধারণ করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্যামপুরের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন University Student Association of Shyampur (USAS) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।
অনুষ্ঠানে শ্যামপুর ইউনিয়নের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাওয়া মোট ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ জন এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২৬ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শ্যামপুরের এই তরুণ প্রজন্ম দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের স্থান করে নিয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
USAS-এর সভাপতি আসাদুল্লাহ আল আসাদ (আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মনোয়ার আফ্রিদি (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নাহিদ, ডা. রাহাত এবং ভাইস প্রিন্সিপাল ফারুক ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন USAS-এর অন্যতম সংগঠক মাহবুব আলম ফাহিম ও আবু রায়হান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আফিয়া খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভিপি রাইয়ান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্যামপুরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য USAS-এর ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. রেজাউল করিম কাজল।
সংবর্ধনা পর্বে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে ঈদের শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ এবং সৌহার্দ্যপূর্ণ পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শিক্ষা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শ্যামপুরের শিক্ষার্থীদের এগিয়ে নিতে USAS-এর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top