শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের খাদ্য বিতরণ

Spread the love

সজল মাহমুদ, রাজশাহীঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু। এছাড়াও যুগ্ম আহ্বায়ক শিপলু, তুহিন, এমিল, আসাদ ও অভি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন আটটি থানার আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে স্বেচ্ছাসেবক দল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে।
খাদ্য বিতরণ কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top