📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কোয়ার্টারব্যাক সংকটে জেরবার র‍্যাভেনস, দলে যোগ দিচ্ছেন জ্যাকারবি ব্রিসেট খুলনার নতুন কলোনিতে বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল বাগমারায় আগুনে পুড়ে বিধবার বসতবাড়ি ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৬০০ মুরগি লুট কোয়ার্টারব্যাক সংকটে জেরবার র‍্যাভেনস, দলে যোগ দিচ্ছেন জ্যাকারবি ব্রিসেট খুলনার নতুন কলোনিতে বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল বাগমারায় আগুনে পুড়ে বিধবার বসতবাড়ি ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৬০০ মুরগি লুট
অপরাধ ও দুর্ঘটনা

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৬০০ মুরগি লুট

November 4, 2026

Spread the love

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি মুরগির খামারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরীকে হাত বেঁধে জিম্মি করে শেড থেকে প্রায় ৬০০ মুরগি লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে (আনুমানিক রাত ১টা) উপজেলার রাধাবাড়ী এলাকায় মনোরঞ্জন দাস রতনের মালিকানাধীন মুরগির খামারে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত। শেডের তালা ভাঙতে না পেরে তারা নেট কেটে ভেতরে ঢোকেন।

খামারের ৭০ বছর বয়সী নৈশপ্রহরী বাদল চন্দ্র বলেন, “আমি রাতে শেডে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দুর্বৃত্তরা এসে আমার হাত বেঁধে ফেলে। চিৎকার করলে চাকুর ভয় দেখিয়ে একজন আমাকে পাহারা দেয়। আর বাকিরা সব মুরগি লুটে নেয়।” দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে কোনোমতে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে মালিককে বিষয়টি জানান তিনি।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে খামারের দিকে একটি পিকআপ ভ্যান যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, লুট করা মুরগি ওই পিকআপেই নিয়ে যাওয়া হয়। খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, প্রায় ৬০০ মুরগি লুট হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা। এ বিষয়ে তিনি পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, বিষয়টির কথা তিনি মৌখিকভাবে শুনেছেন। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —