📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ক্ষমা চাওয়ার সঠিক ভাষা ও আন্তরিকতার গুরুত্ব জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভের ডাক, উত্তাল হতে চলেছে ফ্রান্স এমআইএসটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা পঁচানব্বই বছর বয়সে খোলা আকাশের নিচে থাকা শামসুল হকের পাশে প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার সঠিক ভাষা ও আন্তরিকতার গুরুত্ব জয়পুরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভের ডাক, উত্তাল হতে চলেছে ফ্রান্স এমআইএসটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা পঁচানব্বই বছর বয়সে খোলা আকাশের নিচে থাকা শামসুল হকের পাশে প্রধানমন্ত্রী
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক

November 5, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।


​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এই টহলদলটি সীমান্ত মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে অভিযান চালায়।
​অভিযানকালে চোরাকারবারীরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,​”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —