📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জাপানি সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘দ্য টেল অব গেঞ্জি’ দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে মজুরি বোর্ড আইফোন ও আইপ্যাডে মিলবে এক্স-এর নতুন লুক, বদলে নিন পছন্দের আইকন ২০২৬ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ফ্ল্যাটের বিবাদ ও স্ত্রীর ভূমিকা নিয়ে স্বামী-স্ত্রীর মতভেদ: চূড়ান্ত বিচার আপনার হাতে জাপানি সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘দ্য টেল অব গেঞ্জি’ দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে মজুরি বোর্ড আইফোন ও আইপ্যাডে মিলবে এক্স-এর নতুন লুক, বদলে নিন পছন্দের আইকন ২০২৬ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ফ্ল্যাটের বিবাদ ও স্ত্রীর ভূমিকা নিয়ে স্বামী-স্ত্রীর মতভেদ: চূড়ান্ত বিচার আপনার হাতে
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক

November 5, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।


​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এই টহলদলটি সীমান্ত মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে অভিযান চালায়।
​অভিযানকালে চোরাকারবারীরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,​”বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —