সিলেট গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নে ব্রীজ নির্মানের পরিদর্শনে মতবিনিময় সভা।
মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি
সিলেট গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নের কালাইম,চাতল,মীরেরচক এবং পিতলকুড়ি এলাকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং গোলাপগন্জ – বিয়ানীবাজার বাসির কান্ডারী জননেতা জনাব এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা পরামর্শক্রমে জনগনের সার্বিক দিক বিবেচনা করে দ্রত সময়ের মধ্যে একটি ব্রীজ নির্মানের পরিদর্শন পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগন্জ বিয়ানীবাজার বাসির গৌরব ও অহংকার, গরীব দুঃখী মেহনতী মানুষের কান্ডারী জননেতা জনাব এডভোকেট এমরান আহমেদ চৌধুরী এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন খেটে খাওয়া দিনমজুরি মানুষের সবচেয়ে কাছের বন্ধু। এদেশ কৃষি নির্ভর নদী মাতৃক দেশ। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো আদর্শের প্রতিক হিসেবে আমরাও মাঠে কাজ করে যাচ্ছি তার রেখে যাওয়া তারই সুযোগ্য সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ আপনাদের চাওয়া এই ব্রীজের কাজ যতদ্রুত সম্ভব আমরা পরীক্ষা নিরিক্ষা করে শুরু করবো বলে আমি এমরান আহমেদ চৌধুরী আপনাদের কথা দিলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগন্জ উপজেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব মুরাদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, গোলাপগন্জ পৌর সভার বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জননেতা জনাব নজরুল ইসলাম সহ বিএনপির স্তানীয় নেতৃবৃন্দ এবং এলাকার সকল শ্রেনী পেশার মানুষ।


