প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ প্রায় ২১টি অন্যের শিশুকে দুধ দেওয়ার আগে যে বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। সিলেট গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নে ব্রীজ নির্মানের পরিদর্শনে মতবিনিময় সভা। রাতের বেলা মিষ্টি খাওয়ার প্রবণতা: কেন এমন হয় এবং উত্তরণের উপায় নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ প্রায় ২১টি অন্যের শিশুকে দুধ দেওয়ার আগে যে বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি এক অবিস্মরণীয় অবিসংবাদিত জননেতা ছিলেন ডঃ সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া। সিলেট গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নে ব্রীজ নির্মানের পরিদর্শনে মতবিনিময় সভা। রাতের বেলা মিষ্টি খাওয়ার প্রবণতা: কেন এমন হয় এবং উত্তরণের উপায়
জাতীয়

অন্যের শিশুকে দুধ দেওয়ার আগে যে বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি

November 6, 2026

Spread the love

অন্যের শিশুকে দুধ দেওয়ার আগে যে বিষয়গুলোতে সতর্ক থাকা জরুরি

শিশুর পুষ্টি নিশ্চিত করতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। অনেক সময় মা মারা গেলে বা অন্য কোনো কারণে শিশু নিজের মায়ের দুধ থেকে বঞ্চিত হলে বিকল্প হিসেবে অন্য কোনো মায়ের দুধ তাকে খাওয়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের আগে স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা আবশ্যক। চিকিৎসকদের মতে, কেবল ইচ্ছা থাকলেই হবে না, বরং দাতা মায়ের নিজের সন্তানের চাহিদাও যেন পূরণ হয়, সেটি আগে নিশ্চিত করতে হবে।

অন্য মায়ের দুধ সংগ্রহের ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি। এইচআইভি, হেপাটাইটিস বি ও সি, সিফিলিস, হারপেস সিমপ্লেক্সসহ বেশ কিছু সংক্রামক ব্যাধি দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া দাতা মায়ের ধূমপান, মদ্যপান বা নিয়মিত ওষুধ সেবনের অভ্যাস থাকলে তা শিশুটির জন্য ঝুঁকির কারণ হতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা বাঞ্ছনীয়। পাশাপাশি, দুধ সংগ্রহের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যথাযথ তাপমাত্রায় তা সংরক্ষণ করার নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —