📰 ই-পেপার
ব্রেকিং
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: আতঙ্ক ও ক্ষোভের মুখে বেঁচে ফেরা যাত্রীরা যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান থেকে গম আমদানির প্রক্রিয়ায় সরকার ইসরায়েল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে পিছিয়ে নেতানিয়াহুর জোট সুদানের রাজধানী খার্তুমে চরম খাদ্যসংকট: অনাহারে দিন কাটাচ্ছে সাধারণ পরিবার জাপানের সঙ্গে বাংলাদেশের ছয় দ্বিপক্ষীয় চুক্তি: দুই প্রকল্পে বড় ঋণ সহায়তা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: আতঙ্ক ও ক্ষোভের মুখে বেঁচে ফেরা যাত্রীরা যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান থেকে গম আমদানির প্রক্রিয়ায় সরকার ইসরায়েল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে পিছিয়ে নেতানিয়াহুর জোট সুদানের রাজধানী খার্তুমে চরম খাদ্যসংকট: অনাহারে দিন কাটাচ্ছে সাধারণ পরিবার জাপানের সঙ্গে বাংলাদেশের ছয় দ্বিপক্ষীয় চুক্তি: দুই প্রকল্পে বড় ঋণ সহায়তা
নিউজ, আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 24, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রসুল মিয়া (৪২)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমাপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন ও সালেহা বেগমের ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ২১ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ২৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু করে। পরে ২৪ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে আজমতপুর হুদমাপাড়া এলাকায় রসুল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১ কেজি হেরোইন এবং ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-৪৯, জিআর নং-২৫৩/২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, জেলার মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —