ইসরায়েল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে পিছিয়ে নেতানিয়াহুর জোট

চলমান ইসরায়েল নির্বাচনে ভোট গণনা অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার মিত্র জোট এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত মোট আসনের ৮৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর জোট ৫৩টি আসনে জয়লাভের পথে রয়েছে।
তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো পিছিয়ে আছে এই জোট। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার আগে পর্যন্ত সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বাকি ১৫ শতাংশ ভোট গণনা শেষ হলে সরকার গঠনের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: bbc.co.uk
