শিরোনাম :
মান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িত

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Spread the love

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর পুঠিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা বিপুল পরিমাণ সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ধোপাপাড়া বাজারে শাওন এগ্রোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। অভিযান সূত্রে জানা গেছে, শাওন এগ্রোর ব্যবসায়ী শাওন অনুমোদনবিহীনভাবে সার মজুত করে রেখেছিলেন।

এ সময় তাঁর প্রতিষ্ঠান থেকে ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। অনুমোদন বিহীনভাবে সার মজুত করার দায়ে ব্যবসায়ী শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top